Bela Bolchi is the latest Bengali Song Sung by Mouli Banerjee. Music Composed by Sayantan Neogi. Bela Bolchi Lyrics In Bengali Written by Piyali Majumder Biswas and Song Programming Arrangements, Mixing and Mastering By Shubhodip Roy.
- Song : Bela Bolchi
- Singer : Mouli Banerjee
- Composition : Sayantan Neogi
- Lyrics : Piyali Majumder Biswas
- Music Arrangement : Shubhodip Roy
- Filmed by : Aditya Paul
- Calligrapher : Santu Karmakar
- Music Label : The Bong Studio
Bela Bolchi Song Lyrics In Bengali :
আমায় সেদিন বলতে কিছুই দাওনি
বোঝার কথা দূরে পড়ে থাক,
নীরবতার মানে তুমি বুঝে যদি যেতে
এতো বছরের দূরত্ব মুছে যাক।
অভিমানী তুমি এইতো তোমার সুযোগ
আমাকে তো বেশ অভিযোগে মুড়ে নিলে,
আমিও সেদিন একটা কিছু
বলতে যাওয়ার আগে,
হঠাৎ করে ফোন টা কেটে দিলে।
এটাই 244 জমা সেই চাপানউতোর
নম্বরটা আজও সেই একই আছে,
সেদিনের পর আজও তোমার
আর কোনো ফোন আসে নি,
উত্তরটা জমানো আমার কাছে।।
তিন’মাস পর আর কোনো কথা হলোনা
এগারোসর হিসেব টা শুনলাম,
কসবার ওই ঘরটার আজও
দেয়ালটা নীল আছে,
একটা ফোনের প্রহর গুনলাম।
গল্পের পর গল্প ছিল সাজানো
যুক্তিটা তাও মুক্তি পেলোনা,
দোষটা আদৌ আমায় কি তুমি
পুরোটা দিতে পারো,
কেন লাল-নীল সেই সংসার হলো না?
এটাই 244 জমা সেই চাপানউতোর
নম্বরটা আজও সেই একই আছে,
সেদিনের পর আজও তোমার
আর কোনো ফোন আসে নি,
উত্তরটা জমানো আমার কাছে।।
চেষ্টা করি বাঁচতে নিজের জন্য
তাও চিলেকোঠায় চোখের কোনে জল,
ছোট্ট একটা চাকরি আর সেটা নিয়ে আমি
প্রতীক্ষিত হৃদয়ে দাবানল।
আজকে হঠাৎ এতো বছর পরেও
শূন্যতা যেন আশ্রয় পেতে চায়,
স্মৃতি টুকুই সম্বল তাই যত্নে তুলে রাখা
তোমার তাতে কি বা আসে যায় ..
রাস্তার ধারে সস্তা হোটেলে লাইন
ভাগাভাগি করে এক প্লেট মোগলাই,
দামি রেস্টুরেন্টের আদল আমার
এখনো ভালো লাগেনা,
অভ্যাসটা কি করে পাল্টাই ?
প্রত্যাশার আজ হয়েছে অবসান
বিশ্বাসে তাকে খুঁজেছি বারবার,
এমন ভাবে কেটে গেছে দিন
যেন গল্পকথা,
চেষ্টা করি ভুলে থাকবার।
এটাই 244 জমা সেই চাপানউতোর
নম্বরটা আজও সেই একই আছে,
সেদিনের পর আজও তোমার
আর কোনো ফোন আসে নি,
উত্তরটা জমানো আমার কাছে।।
বেলা বলছি লিরিক্স – মৌলি ব্যানার্জী :
Amay sedin bolte kichui daoni
Bojhar kotha dure pore thak
Nirobotar maane tumi bujhe jodi jete
Eto bochorer durotto muche jak
Obhimani tumi eito tomar sujog
Amake toh besh obhijoge mure nile
Amio sedin ekta kichu bolte jaowar agey
Hotath kore phone ta kete dile
Etai 244 joma sei chapanutor
Number ta aajo sei eki ache
Sediner por aajo tomar
Aar kono phone asheni
Uttorta jomano amar kache
more songs: Norom Haater Sporshe Lyrics (নরম হাতের স্পর্শে) Habib Wahid
The post Bela Bolchi Lyrics (বেলা বলছি) Mouli Banerjee | Reply of Bela Bose appeared first on Bengali Song Lyrics - বাংলা গানের লিরিক্স.
September 30, 2021 at 12:42PM https://ift.tt/eA8V8J
