Drama: Jokhon Boshonto
Vocal, Lyrics & Tune: Minar Rahman
Music Arrangement: Faizan Khan Chintu
Directed By: Taneem Rahman Angshu
Label : Gaanchill Music
উড়ে উড়ে শহর টা জুড়ে
তোমাকে ঘিরে কল্পনা
ভুলে যাওয়া চেনা সেই সুরে
আজও তোমারই আল্পনা।
আমি সব ভুলে দাঁড়িয়ে
শুধু তোমায় দেখতে রাজি
জানি চোখ মেলে দেখবে না
তবু আজও আমি আছি..
তাই দূর থেকে,
তোমায় আমি দূর থেকে,
তোমায় আমি দেখবো নির্জনে।
উড়ে উড়ে শহর টা জুড়ে
তোমাকে নিয়ে কল্পনা
ভুলে যাওয়া চেনা সেই সুরে
আজও তোমারই আলপনা।
দুরে তুমি কেন লুকিয়ে
জানতে দিলে না
অগোচরে কোথায় হারালে,
বুঝতেও দিলে না।
আমি সব ভুলে দাঁড়িয়ে
শুধু তোমায় দেখতে রাজি
জানি চোখ মেলে দেখবে না
তবু আজও আমি আছি
তাই দুর থেকে,
তোমায় আমি দূর থেকে,
তোমায় আমি দেখবো নির্জনে।
ধুলো পড়া সব ক্যানভাসে
তোমার স্মৃতির রঙে হারিয়ে
ছিঁড়ে ফেলা কবিতার মিছিলে
তুমি নেই, তুমি নেই..
তাই দুর থেকে,
তোমায় আমি দুর থেকে,
তোমায় আমি দেখবো নির্জনে।

