Ilsheguri Prem is the latest Bengali Song Sung by Madhuraa Bhattacharya. Music Composed by Ayan Kumar Nath. Ilsheguri Prem Lyrics In Bengali Written by Ayan Kumar Nath and Song Programming Arrangements, Mixing and Mastering By Goutam Basu.
- Song : Ilsheguri Prem
- Singer : Madhuraa Bhattacharya
- Lyricist & Music Composer : Ayan Kumar Nath
- Music Producer : Shamik Chakravarty
- Record, mix & mastering : Goutam Basu
- Concept & Direction : Avik Sarkar
- Dop & Edit : Dipankar Das
- Label : Asha Audio
Ilsheguri Prem Song Lyrics In Bengali :
কিছু মেঘলা, আলগা অভিমানী ভোর
কিছু বৃষ্টি, খুব তোকে দিলাম আদর,
কিছু রোদ্দুর,
একমুঠো উষ্ণতায় দিলাম ভাসিয়ে,
কিছু না বলা কথায়।
এক আকাশ মুখ, পালতোলা ঝিনুক
ফোঁটা গায়ে বৃষ্টি মন কেমন,
আড়মোড়া কথায়, মেঘ ছুঁয়েছি আর
ভেজা শ্লেটে গা ভাসাই যেমন।
অসময়ি আবদারে, স্যাঁতস্যাতে অবসরে
আজও তুই সে বিকেলের মতোই,
জানি আজ বুকের মাঝে
সম্মোহনে আরও কাছে,
তুই না এলে বৃষ্টি থামাবোই।
খামখেয়ালী রাত, তোর আঙুলে হাত
অসময়ে আধভেজা চিলেকোঠায়,
ইচ্ছে হবি আয়, বৃষ্টি ভেজা পায়
ঠিক যেমন হলেই তোকে মানায়।।
বেসামাল মেঘ, হোক না সে আবেগ
জানি তুই ঝড়ে ছেলেবেলার সোই,
পাতাঝরা দিন, কাগজ রঙ্গীন
তোর নামে আজ নৌকা ভাসাবোই ।
বৃষ্টি ভেজা স্নান, হোক না মেঘ উড়ান
জমে থাকা নীলে তুই অমিতে বেশ,
যায় মুঠো ঝেঁপে, গান দেবো মেপে
গল্পে তোর পালকে আজ ছুটির আবেশ।
একটা খুব চেনা বিকেল
পথ হাঁটি এই ঘুম চোখে,
ইলশেগুঁড়ি প্রেম, তোর আমার অভ্যেসে।
খামখেয়ালী রাত, তোর আঙুলে হাত
অসময়ে আধভেজা চিলেকোঠায়,
ইচ্ছে হবি আয়, বৃষ্টি ভেজা পায়
ঠিক যেমন হলেই তোকে মানায়।।
ইলশেগুঁড়ি প্রেম লিরিক্স – মধুরা ভট্টাচার্য :
Kichu meghla alga obhimani bhor
Kichu brishti khub toke dilam ador
Kichu roddur
Ekmutho ushnotay dilam vasiye
Kichu na bola kothay
Ek akash mukh paaltola jhinuk
Fota gaaye brishti mon kemon
Aarmora kothay megh chuyechi aar
Veja shlete gaa vasai jemon
Osomoyi aabdare satsate oboshore
Aajo tui se bikeler motoi
Jani aaj buker majhe
Sommohone aaro kache
Tui na ele bristi thamaboi
Khamkheyali raat tor angule haat
Osomoye adhveja chilekothay
Icche hobi aay brishti veja paay
Thik jemon holei toke manay
more songs: Shudhu Ekbar Bolte Dao Lyrics (শুধু একবার বলতে দাও) Tuhin |…
The post Ilsheguri Prem Lyrics (ইলশেগুঁড়ি প্রেম) Madhuraa Bhattacharya appeared first on Bengali Song Lyrics - বাংলা গানের লিরিক্স.
October 08, 2021 at 02:54PM https://ift.tt/eA8V8J
