Thikanahin Shohor is the latest Bengali Song Sung by Rishi Panda | Tarishi Mukherjee. Music Composed by Rishi Panda. Thikanahin Shohor Lyrics In Bengali Written by Shreyam Acharya and Song Programming Arrangements, Mixing and Mastering By Rishi Panda.
- Song : Thikanahin shohor
- Singers : Tarishi Mukherjee & Rishi Panda
- Music & Master : Rishi Panda
- Lyrics : Shreyam Acharya
- Illustration & Animation : Rishi Panda
Thikanahin shohor Song Lyrics In Bengali :
বুকের শেকল আগলে আছে
পাথর রঙের ফুল,
আগুন ছুঁয়ে তরল হলো
প্রেমে পড়ার ভুল,
কষ্ট পাওয়ার শব্দ কি কান
পাতলে শোনা যায়,
শুকিয়ে গেছে ভেজা বালিশ
তোমার অপেক্ষায়।
তাই আদর মাখা চাদর
নরম মাটির শেষে,
ঘুম পাড়িয়ো আমায় ভালোবেসে।
কোনো ঠিকানাহীন শহর
নাম না জানা দেশে,
পুড়িয়ে দিও আমায় ভালোবেসে।।
পুড়েছি আমিও আগুনের তলায়
ফিরে যাওয়ার রাস্তা খোঁজে না মন,
অজানা মোড়ে বাঁক এলো যে গল্প বলায়
ইতির আগেই ফুরোয় তার জীবন।
সুখ যদি সুখী হতে চায়
সমুদ্দুর মেলে না কিনারায়,
গুনে যায় দিন তারার মতন।।
মরচে ধরা বুকের শেকল
রাত্রে ফোটা ফুল,
গন্ধ হারাক তোমার মতই
প্রেমে পড়ার ভুল।
ভাঙা আয়নাতে কি মুখ
চাইলে দেখা যায়,
তোমার আমার থেকেও ভীষণ
সময় নিরুপায়।
তাই আদর মাখা চাদর
নরম মাটির শেষে,
ঘুম পাড়িয়ো আমায় ভালোবেসে।
কোনো ঠিকানাহীন শহর
নাম না জানা দেশে,
পুড়িয়ে দিও আমায় ভালোবেসে।।
ঠিকানাহীন শহর লিরিক্স – ঋষি পণ্ডা ও তারিশি মুখার্জী :
BUker shekol agle ache
Pathor ronger phul
Aagun chuye torol holo
Preme porar bhul
Kosto paowar shobdo ki kaan
Paatle shona jaay
Shukiye geche veja balish
TOmar opekkhay
Tai ador makha chador
Norom matir sheshe
Ghum pariyo amay bhalobeshe
Kono thikanaheen shohor
Naam na jana deshe
Puriye dio amay valobeshe
more songs: Keu Jaane Naa Lyrics (কেউ জানে না) Arijit Singh | Raavan
The post Thikanahin Shohor Lyrics (ঠিকানাহীন শহর) Rishi Panda | Tarishi Mukherjee appeared first on Bengali Song Lyrics - বাংলা গানের লিরিক্স.
April 03, 2022 at 02:13PM https://ift.tt/gwYzIXM
